জাতীয় বিতর্কে প্রথম বারেরমতো বিজয়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত এটিএন বাংলা জাতীয় বিতর্কে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ বিতর্কের বিষয়বস্তু ছিল 'এ সংসদ মনে করে, গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে'। শনিবার (১৩ নভেম্বর) সাড়ে বেলা ১১টায় এটিএন বাংলার পর্দায় শুরু হয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে শেষ হয়।
জানা যায়, এ বিতর্কে সরকারি দলে ছিল প্রাইম বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের সদস্যরা হলেন- কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি দীপ্তব্রত দাস, সাদিয়া আফরিন দীপা, আল নাইম ও জান্নাতুল ফেরদৌস।
কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি দীপ্তব্রত দাস জয়ের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটং সোসাইটির জন্য আজকের এই জাতীয় বিতর্কের মঞ্চে জয়টা অনেক বেশি প্রয়োজন ছিল। আমরা পেরেছি বিজয় ছিনিয়ে আনতে এবং আমি আশা করি আমাদের এই অর্জনের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আমরা গর্বিত করে যাব।
উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেলিভিশন জাতীয় বিতর্কে অংশগ্রহণ করে এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা