দুই শিফটে এসএসসি পরীক্ষা, ৩০ দিনের মধ্যে ফল
আগামীকাল রোববার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল-বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে।
সাধারণ বোর্ডসমূহের তত্ত্বীয় পরীক্ষা হবে ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এছাড়া মাদরাসা ও ভোকেশনালের পরীক্ষা হবে ১৪ থেকে ২১ নভেম্বর।
পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা আছে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহ তাদের নির্ধারিত কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা এবং তথ্য আদান প্রদান করবে।
এমএসএম / জামান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার