ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবির বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ২:১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন ৫৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এটি তাদের একাদশ কার্যনির্বাহী কমিটি। শনিবার (১৩ নভেম্বর) সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি এইচএম মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক সালমান হোসাইন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী রাসেল এবং প্রত্নতত্ত্ব বিভাগের একাদশ ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান তানিম।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন- মো. আশিক আব্দুল্লাহ, মো. তাজউদ্দীন, ফাতেমাতুজ্জোহরা উর্মী প্রমুখ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন- নাইম নিশাদ, হায়দার মাহমুদ, মাহবুবুর রহমান প্রমুখ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, শাইমুনমিয়া, রুম্পা নন্দী, মাহমুদুল হাসান এবং রবিন মাহমুদ। অর্থ সম্পাদক ইমরান মিয়া, দপ্তর সম্পাদক ফয়সাল আলম, প্রচার সম্পাদক ফরহাদ হোসাইন, ক্রীড়া সম্পাদক আবু তাহের মিসবাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক রিয়া নন্দী।

এছাড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিছুর রহমান শোভন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামীম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমেনা আক্তার, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মৈনুল শৈকত, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাব্বির আহমেদ। আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক,  ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কায়েছুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শফিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক লিমন খান এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফেরদাউস।

উল্লেখ্য, এ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী