ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবির বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদ নির্বাচনের মনোয়ন ফরম জমা সম্পন্ন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২১ বিকাল ৫:১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদ ২০২১-২২-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য মনোয়ন ফরম জমা দিয়েছেন বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা। রোববার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলামের কাছে এ মনোয়ন ফরম জমা দেয়া হয়।
 
এ নির্বাচনে সহ-সভাপতি পদে এমএ ক্লাসের একজন, সাধারণ সম্পাদক পদে অনার্স চূড়ান্ত বর্ষের দুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক পদে তৃতীয় বর্ষের দুজন, প্রচার সম্পাদক, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দ্বিতীয় বর্ষের দুজন, সহ-ক্রীড়া সম্পাদক, সহ-প্রচার সম্পাদক পদে প্রথম বর্ষের দুজন শিক্ষার্থী নির্বাচিত হবেন।
 
বিভাগের সহযোগী অধ্যাপক ও নির্বাচন কমিশনার ড. মোকাদ্দেস-উল-ইসলাম সার্বিক বিষয়ে বলেন, করোনার পর নতুন উদ্যমে বিভাগ চালু হয়েছে। সেই ধারাবাহিকতায় ভাষা সাহিত্য পরিষদের নির্বাচন হবে। এ নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটিসহ আমরা সকলে বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একযোগে কাজ করব। পদপ্রত্যাশী সকলের জন্য শুভকামনা।
 
উল্লেখ্য, ভাষা সাহিত্য পরিষদ নির্বাচনের জন্য নেয়া মনোয়ন ফরম ১৫ নভেম্বর বিকেল ৪টার মধ্যে প্রত্যাহার করা যাবে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী