মাহফুজের সঙ্গে এক সিনেমায় পরীমণি
গুণী অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ একটা সময় ছিলেন ব্যস্ততার তুঙ্গে। একের পর এক নাটক, সিনেমায় অভিনয় করে জয় করেছিলেন অগণিত দর্শকের মন। জিতেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো সম্মাননা।
গত তিন বছর ধরে কোনো নাটক বা সিনেমায় কাজ করেননি মাহফুজ আহমেদ। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০১৮ সালের একটি নাটকে। দীর্ঘ তিন বছরের বিরতি কাটিয়ে আবারও ফিরছেন মাহফুজ। প্রোজেক্টের নাম ‘অন্তরালে’।
এটি একটি ওয়েব ফিল্ম। নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। ইতোপূর্বে সিনেমাটিতে যুক্ত হয়েছেন এ সময়ের আলোচিত নায়িকা পরীমণি ও বরেণ্য অভিনেতা তারিক আনাম খান।
নিজের প্রথম ওয়েব ফিল্মে মাহফুজ আহমেদকে পেয়ে আনন্দিত চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘পরীর সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছি ছবিটির জন্য। এবার পেলাম আমার অসম্ভব প্রিয় মাহফুজ আহমেদকেও। মূলত লম্বা সময় ধরেই আমি অপেক্ষায় আছি এই অভিনেতার জন্য। অবশেষে তাকে পেলাম, এটাই বড় আনন্দ। আমার প্রথম ছবিতে সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি পরীমণির। এবার আমাদের ওয়েবযাত্রা। আশা করছি ভালো কিছু হবে।’
‘অন্তরালে’ ওয়েব ফিল্ম প্রযোজনা করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আগামী জানুয়ারি থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে পরীমণির হাতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘প্রীতিলতা’, ‘মুখোশ’, ‘গুনিন’, ‘বায়োপিক’, ‘১৯৭১ সেই সব দিন’।
এমএসএম / এমএসএম
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া