ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ১২:১৫

মা হওয়ার পর ফের শুটিং সেটে ফিরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি নিজের নতুন কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শোনালেন এক ভীতিকর ও চরম মানসিক যন্ত্রণার গল্প। ওটিটি সিরিজের শুটিং চলাকালীন যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, তার সঙ্গে জীবনের এক বিশেষ মুহূর্ত অনুভব করেছেন তিনি। 

পরিণীতি খোলামেলাভাবেই স্বীকার করেছেন, শুটিং করার আগে যদি নিজের সন্তান জন্ম নিত, তবে পর্দার এই মর্মান্তিক যন্ত্রণাদায়ক চরিত্রে অভিনয় করা তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে উঠত। নতুন এই সিরিজে পরিণীতি চোপড়াকে দেখা যাবে একজন অসহায় মায়ের ভূমিকায়। 

গল্পের প্রেক্ষাপট এমন জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তার সদ্যোজাত কন্যা। সন্তানকে ফিরে পেতে বছরের পর বছর এক মা যেভাবে আকুল হয়ে লড়াই চালিয়ে যান, সেই পথচলাই ফুটে উঠেছে এই সিরিজে। ২০২৫ সালে যখন তিনি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন, ঠিক তখনই জোরকদমে চলছিল এই বহুল আলোচিত সিরিজের শুটিং।

তবে সন্তান জন্ম নেওয়ার আগেই দৃশ্যধারণের কাজ শেষ হয়ে যাওয়াকে এক প্রকার আশীর্বাদ বলেই মনে করছেন এই বলিউড তারকা। তিনি জানান, মা হওয়ার অনুভূতি পাওয়ার পর এই ধরনের সংবেদনশীল দৃশ্যে ক্যামেরার সামনে দাঁড়ানো তার পক্ষে মানসিক দিক থেকে কোনোভাবেই সম্ভব হতো না। 

চরিত্রটির মানসিক যন্ত্রণার কথা চিন্তা করলে এখনো শিউরে ওঠেন তিনি। নিজের সন্তানের মুখ দেখার পর এ ধরনের পরিস্থিতির কথা চিন্তা করলেও যে কতটা বুকফাটা যন্ত্রণা তৈরি হতে পারে, তা এখন তীব্রভাবে অনুভব করেন পরিণীতি।

মাতৃত্বের এই নতুন অধ্যায় পরিণীতির কাজের দৃষ্টিভঙ্গিকেও পুরোপুরি বদলে দিয়েছে। এখন আর তার কাছে অভিনয় কেবল স্ক্রিপ্টের কোনো চরিত্র বা পর্দার পারফরম্যান্স নয়; বরং বাস্তবের নানা অভিজ্ঞতা ও অনুভূতির সংমিশ্রণ। বাস্তব জীবনের এই নতুন জার্নি যেন তাঁর সমস্ত আবেগকেও ছাপিয়ে গেছে।

aliul / aliul