পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
বলিউডের অপরাধনির্ভর সিনেমার জন্য পরিচিত নির্মাতাদের একজন সঞ্জয় গুপ্ত। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ কিংবা ‘কাবিল’-এর মতো ক্রাইম-থ্রিলার নির্মাণ করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছিলেন তিনি। দীর্ঘ কয়েক দশকের চলচ্চিত্রজীবনের ইতি টেনে এখন না ফেরার দেশে এই নির্মাতা।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) ৫৭ বছর বয়সে মৃত্যু হয়েছে তার। চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ফিল্ম ইনফরমেশন তার মৃত্যুর খবর প্রাথমিকভাবে প্রকাশ করে।
সেই খবর অনুযায়ী, ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে নিজের রান্নাঘরে পড়ে মাথায় আঘাত পান সঞ্জয়। সে সময় বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলেও উপস্থিত ছিলেন। তবে প্রথমদিকে কেউ বুঝতে পারেননি আসলে কী ঘটেছে। কী পরিস্থিতিতে তিনি পড়ে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সঞ্জয় গুপ্তের সঙ্গে অভিনেতা সঞ্জয় দত্তের জুটি বলিউডে বেশ পরিচিত ছিল। তাদের একসঙ্গে কাজ করা সিনেমার মধ্যে রয়েছে ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) ও ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ (২০০৭)। ১৯৯১ সালে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’।
এছাড়াও বাস্তব ঘটনা অবলম্বনে অপরাধনির্ভর সিনেমা নির্মাণে তার আগ্রহের আরেকটি উদাহরণ ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ (২০১৩)। এ ছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘জাজবা’ (২০১৫), হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ (২০১৭), ‘দস কাহানিয়া’ (২০০৭), ‘অ্যাসিড ফ্যাক্টরি’ (২০০৯) এবং জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’ (২০২১) তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা।
aliul / aliul
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক
ভিকির ‘খলনায়ক’-এ নিশো-তমা-চঞ্চলসহ একঝাঁক তারকা
এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল
কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?