পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
ডিএমপির বনানী থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে গ্রহণ করেছে আদালত। একই মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। সোমবার (১৫ নভেম্বর) সকালে তাদের উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত। একই সঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বদলির আদেশ দেয়া হয়। অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিনটি ধার্য করেছে আদালত।
গত ২৬ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। সেদিন তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন। এরই সঙ্গে আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েস ছুটিতে থাকায় অভিযোগপত্র আমলে নেয়ার জন্য ১৫ নভেম্বর দিনটি ধার্য করেন ভারপ্রাপ্ত বিচারক।
গত ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত দেশীয় চলচ্চিত্রের এই নায়িকার ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেয়ার নির্দেশ দেয়।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত গত ১৯ আগস্ট একদিন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত ১০ আগস্ট দুদিন এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ গত ৫ আগস্ট পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দফায় তাকে মোট সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বারবার রিমান্ডে নেয়া নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালত ৫০ হাজার টাকার মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করে।
নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে চলতি বছরের ১৪ জুন দুপুরে সাভার থানায় ৬ জনের নামে মামলা করেন পরীমনি। মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করা হয়। এরপর বেশকিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ হলে ব্যাপক আলোচনায় আসেন পরীমনি। এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে সহযোগীসহ তাকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর তাদের নেয়া হয় র্যাব সদর দফতরে। র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মামলা করে।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা