ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভারতে আকাশপথে পর্যটন ভিসা চালু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১২:৪২

আকাশপথে ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে সোমবার (১৫ নভেম্বর) থেকে। ১২০ দিনের জন্য ভিসা দেয়া হবে। পর্যটকরা এক ভ্রমণে ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এর আগে এক অনুষ্ঠানে বলেছিলেন, এখনো করোনার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আকাশপথে ভ্রমণের জন্য ভিসা দেয়া হবে। এ প্রক্রিয়া ধীরে ধীরে চালু করা হবে। পর্যায়ক্রমে সড়ক ও রেলপথে ভিসা চালু করা হবে। সব স্বাভাবিক হলে ভ্রমণ আরো সহজ হবে।

এর আগে গত ১৫ অক্টোবর থেকে ভারত সরকার বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে। তবে পর্যটকদের শুধু চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তারা আজ থেকে সুযোগ পাবেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে ভারতে পুরোপুরিভাবে ট্যুরিস্ট ভিসা স্থগিত ছিল।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫