৬ বছর পর আজ দেখা দেবেন শখ
দেশের এক সময়কার জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। তবে দীর্ঘদিন ধরে অনেকটা আড়ালেই আছেন তিনি। নিজের ক্যারিয়ার থেকে দূরে সরে গেছেন। বিয়ে করে ঘর-সংসারী হয়েছেন। জন্ম দিয়েছেন সন্তানও। সব মিলিয়ে শখের জীবন বদলে গেছে অনেক।
দীর্ঘ প্রায় ৬ বছর পর কোনো লাইভ অনুষ্ঠানে এসে সেই বদলে যাওয়া জীবনের গল্প শোনাবেনই এই অভিনেত্রী। তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় তিনি অংশ নেবেন জাগো এফএমের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘রাতাড্ডা’য়। আজ সোমবার (১৫ নভেম্বর) রাত ১০টায় শুরু হবে দুই ঘণ্টার এই লাইভ।
এ প্রসঙ্গে শখ বলেন, ‘আমি ক্যারিয়ারের চুড়ান্ত পর্যায় যেমন দেখেছি, তেমনি নিজের বয়সের সঙ্গে সঙ্গে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম। কারণ আমাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে। এই একার সংগ্রাম প্রসঙ্গে বলে বোঝাতে পারব না। বাইরে থেকে একজন পুরুষকে কিন্তু তার এই সেক্রিফাইসটা করতে হয় না। সেই বিষয়েই বলার প্রয়োজন বোধ করেছি বলেই আজকের লাইভে আসছি।’
শখ আরও বলেন, ‘আমাকে এদেশের দর্শকেরাই শখ বানিয়েছে। নৃত্যচর্চা, মডেলিং, অভিনয় প্রত্যেকটি জায়াগতেই আমি খুব নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। জীবনে চড়াই-উৎরাই থাকবেই। তাই বলে আমি কখনও কোনোদিন নিজের আদি স্বত্ত্বাকে ভুলে যাবো এটা হবে না।’
উপস্থাপক তানভীর তারেক বলেন, ‘জনপ্রিয় তারকারা সংসার সন্তানে ব্যস্ত হয়ে গেলে অনেকেই শোবিজ ক্যারিয়ার ছেড়ে দেন। কিন্তু শখ এখানে একেবারেই ভিন্ন সিদ্ধান্তে। নারীদের এই নিঃশব্দে বয়ে যাওয়া সংগ্রামের কথা কেউ তুলে ধরে না। আমরা সবসময় তাদের গ্ল্যামার সময়টা নিয়েই পড়ে থাকি। তবে আজ একটি ভিন্নমাত্রার অনুষ্ঠান হবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, ২০২০ সালের ১২ মে আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। জন পেশায় ব্যবসায়ী, বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। গত ২৪ সেপ্টেম্বর একটি কন্যাসন্তানের জন্ম দেন শখ। এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। এরপর অনেকদিন একাই ছিলেন এই অভিনেত্রী।
এমএসএম / এমএসএম
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া