মেয়ের জন্মদিনে মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টে তারা
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যর জন্মদিন আগামীকাল ১৬ নভেম্বর। এদিন ৯ পেরিয়ে ১০ বছরে পড়বে আরাধ্য। জন্মদিন উদযাপন করতে মেয়েকে নিয়ে মালদ্বীপে রয়েছেন অভিষেক ও ঐশ্বরিয়া। দু'জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা ছবি শেয়ার করেছেন। যা থেকে জানা গেছে মলদ্বীপের আমিল্লা, বিলাসবহুল রিসোর্টে আছেন তারা।
এই বিলাসবহুল সি রিসোর্টে বিভিন্ন ধরনের ভিলা আছে। রিফ ওয়াটার পুল ভিলা, সানসেট ওয়াটার পুল ভিলা, লেগুন ওায়াটার পুল ভিলা আর মাল্টি বেডরুম রেসিডেন্স। বেশিরভাগ ভিলাই প্রাইভেট সুইমিং পুল আর সি ভিউ-র সাথে।
যদিও ঠিক কোন ভিলায় অভিষেক-ঐশ্বর্য আছেন, তা আপাতত ছবি দেখে স্পষ্ট নয়। তবে এই রিসোর্টের ওয়েবসাইট বলছে সবচেয়ে কম দামি ভিলার দাম ৭৬ হাজার টাকা। আর সবচেয়ে বড় ভিলা, যাতে ২০ জন একসঙ্গে থাকতে পারেন তার দাম প্রতি রাত ১০ লাখ টাকা।
তবে, ধারণা করা যায় ঐশ্বর্য-অভিষেক এর মধ্যে কোনও একটা দামি লাক্সারি ভিলাই নিজেদের জন্য বেছে নিয়েছেন। রিসোর্টের চার, ছয় আর আট বেডরুমের অপশনও আছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে ছয় বেডরুমের ভাড়া এক রাতে ১৪ লাখ টাকা!
রোববার সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিলা থেকে বাইরের ভিউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঐশ্বর্য আর অভিষেক। যার মধ্যে প্রাক্তন মিল ইন্ডিয়ার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে টুইন সুইমিং পুল, প্রাইভেট বিচ, যা ঘিরে আছে কিছু নারকেল গাছ। ‘Sun… Breeze… and Paradise’ ক্যাপশনে ছবি শেয়ার করেন তিনি।
উল্লেখ্য, এই মাসের শুরুতেও ঐশ্বরিয়ার জন্মদিনে মালদ্বীপে গিয়েছিলেন তারকা দম্পতি। সেখান থেকে অভিষেক যে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় তাতে ফুল দিয়ে বানানো টায়রা পরে দেখা গিয়েছিল মা-মেয়েকে। অভিষেক পরেছিলেন প্রিন্টেড ক্যাজুয়াল শার্ট।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া