মুক্তি পেলেন মিয়ানমারে দণ্ডিত মার্কিন সাংবাদিক
মিয়ানমারের আদালত ১১ বছর কারাদণ্ড দেয়ার তিন দিনের মাথায় দেশটির কারাগার থেকে মুক্তি পেয়েছেন মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটার। অভিবাসন আইন লঙ্ঘন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা এবং বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে গত শুক্রবার তাকে দণ্ডিত করা হয়। সোমবার (১৫ নভেম্বর) তার নিয়োগকর্তা ড্যানির মুক্তির কথা জানিয়েছেন। তবে এর বিস্তারিত কিছু জানা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ড্যানি ফেন্সটারের নিয়োগকর্তা ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রকাশক সোনি সোয়ে এক টুইটবার্তায় লেখেন, ‘বিশাল খবর। শুনেছি ড্যানি ফেন্সটার মুক্তি পেয়েছেন।’ তিনি বিস্তারিত আর কিছু না জানালেও অনলাইন ম্যাগাজিনটির আরেকটি সূত্রের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে।
তবে কোন পরিস্থিতি এবং কী শর্তে দণ্ডিত মার্কিন সাংবাদিক মুক্তি পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফেন্সটারের পরিবার, ইয়াঙ্গুনের মার্কিন দূতাবাস এবং মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের মুখপাত্র।
অনলাইন ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ৩৭ বছর বয়সী ড্যানি ফেন্সটার। গত মে মাসে মিয়ানমার ত্যাগের সময় আটক হন তিনি। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে দণ্ড পাওয়া প্রথম কোনো পশ্চিমা সাংবাদিক তিনি।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট