জবি শিক্ষককে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষককে হত্যার হুমকি দেয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষকের নাম মো. রাইসুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অফিসে এসে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় সোমবার পুরান ঢাকার কোতোয়ালি থানায় নিজের নিরাপত্তার চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে মো. আব্দুল গাফ্ফার ও মো. শাহজাহান নামে দুই ভাই কেরানীগঞ্জে ওই শিক্ষকের বাসার আশপাশে অনেককে মারধর ও অসামাজিক কার্যক্রম করে আসছেন। এর প্রতিবাদ করায় গত ১২ নভেম্বর কেরানীগঞ্জে জবি শিক্ষককে হত্যার হুমকি দেয়া হয়। পরদিন ১৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষকের অফিসকক্ষে এসেও তাকে হত্যার হুমকি দেন অভিযুক্তরা। হুমকিদাতা দুই ভাইয়ের নামে থানায় বেশকিছু মামলাও আছে।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক বলেন, একের পর এক হুমকির ঘটনায় আমি আইনের কাছে নিরাপত্তা চাইছি। তবে অভিযুক্ত মো. শাহজাহানের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মুঠোফোনে কল দেয়া হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, জিডির বিষয়টি জেনে দেখতে হবে। পরে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি দেয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে বলে জেনেছি। পরে যে কোনো প্রয়োজনে আমরা এই শিক্ষককে সহায়তা করব। পাশাপাশি পুলিশের সঙ্গেও যোগাযোগ করব।
এদিকে, নিজ বিভাগের শিক্ষককে হত্যার হুমকি দেয়ার দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন। অতিদ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে