জন্মদিনে ‘টনিক’ উপহার দিচ্ছেন দেব
প্রতি বছর নিজের জন্মদিনে অনুরাগীদের একটি করে ছবি উপহার দেন দেব। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কোভিড আবহে সবারই কম বেশি মন খারাপ। তাই মন ভালো করার টনিক নিয়ে আসছেন টলিউড সুপারস্টার দেব।
ডেবিউ পরিচালক অভিজিৎ সেনের ছবি টনিক, গতবছরই মুক্তি পেয়েছে টিজার। তবে করোনার কারণে ছবির মুক্তি পিছিয়ে যায়। গোলন্দাজের মাধ্যমে ফের প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছেন, আর এই সুযোগে ‘টনিক’ মুক্তির কথা ঘোষণা করে ফেললেন অভিনেতা ।
ছবির টিজার মন ছুঁয়ে গেছে সবার। পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের একটি দৃশ্যের মুহূর্ত প্রকাশ্যে আসার পর থেকেই তাদের রসায়ন নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।
বৃদ্ধের একাকিত্ব ঢেকে দিয়ে তাকে সবরকম আনন্দ দিতেই টনিকের কাজ করবেন দেব। দেব ছাড়াও ছবিতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী, কনিনীকাকে।
সূত্র : জি ২৪ ঘণ্টা
এমএসএম / এমএসএম
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া