ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সমকামী আইনজীবীকে দিল্লির বিচারপতি করতে শীর্ষ আদালতের সুপারিশ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ১১:২৮

ভারতের রাজধানী দিল্লির হাইকোর্টের বিচারপতি পদে অভিজ্ঞ আইনজীবী সৌরভ কীর্পালের পদোন্নতির সুপারিশ করেছে সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালতের কলেজিয়ামের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলছে আইনজীবী মহল। ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এই প্রথম একজন সমকামী আইনজীবীকে বিচারপতি পদে বসানোর সুপারিশ করল সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে কীর্পালকে নিয়োগ করা হলে তিনিই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি।

২০১৭ সালের অক্টোবরে দিল্লি হাইকোর্টের কলেজিয়াম প্রথম কীর্পালের পদোন্নতির সুপারিশ করেছিল। তারপর আরো বেশ কয়েকবার তার নাম উঠে আসে। কিন্তু প্রত্যেকবারই বিলম্বিত হয়েছে কীর্পালের পদোন্নতির প্রক্রিয়া। চলতি বছরের মার্চে সুপ্রিমকোর্টের সাবেক প্রধান বিচারপতি এসএ বোবদে দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে কীর্পালের পদোন্নতি নিয়ে কেন্দ্রের অবস্থানও জানতে চেয়েছিলেন। তারপরই গত ১১ নভেম্বর শীর্ষ আদালতের কলেজিয়ামের বৈঠকে কীর্পালের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আইনজীবী ইন্দিরা জয়সিং এক টুইটবার্তায় লিখেছেন, ‘হাই কোর্টের প্রথম সমকামী বিচারপতি হতে চলেছেন সৌরভ কীর্পাল। তাকে অনেক শুভেচ্ছা। শেষ পর্যন্ত যৌন বিষয়ক বৈষম্যের ঊর্ধ্বে উঠে সব ধরনের মানুষদের নিয়ে তৈরি হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা।‘

দিল্লির স্টিফেন কলেজ থেকে পাস করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন কীর্পাল। স্নাতকোত্তর করেছেন কেজব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। দুই দশকের বেশি সময় ধরে সুপ্রিমকোর্টের আইনজীবী তিনি। ২০১৮ সালে অনুচ্ছেদ ৩৭৭ বাতিলের মামলায় মামলাকারীদের আইনজীবী ছিলেন কীর্পাল।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫