ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কিডনি পরিষ্কার রাখার কিছু সহজ কৌশল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৭:৩৫

কিডনি আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি আমাদের শরীরের ছাঁকনি হিসেবে কাজ করে। এটি আমাদের শরীরে জমে থাকা বর্জ্য পদার্থ পরিষ্কার করে এবং সেগুলো প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। এছাড়াও শরীরের গুরুত্বপূর্ণ তিনটি হরমোন নিঃসরণ করে।

তবে আমাদের অনিয়মিত জীবনযাপন এবং ভুল খাবারের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য কিডনিকে সুস্থ ও সবল রাখতে এটিকে সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন।

এজন্য কিছু প্রয়োজনীয় খাবার এবং পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই। পাশাপাশি শাক-সবজি ও ফল খেলে কিডনি নিজেকেই নিজে পরিষ্কার রাখে। কিছু ভেষজ উপাদান ও খাবারের মাধ্যমেও কিডনি ক্লিন্সিং করা সম্ভব। এর ফলে কিডনিতে পাথর জমার আশঙ্কাও কমে যায়। যেমন- বিটের জুস, তরমুজ, লেবুর রস, ক্র্যানবেরি জুস, কুমড়ার বীজ, হলুদ ইত্যাদি।

তবে যা-ই খান না কেন, প্রতিদিন আট গ্লাস পানি পান করতেই হবে। পাশাপাশি ডিটক্স ওয়াটার খেতে পারেন। এছাড়াও বেশ কয়েকটি সাধারণ বিষয় মেনে চললে সুরক্ষিত থাকবে কিডনি। চলুন তবে জেনে নেয়া যাক সেই বিষয়গুলো-

>> লবণ কম খান।

>> ধূমপান করবেন না।

>> ওজন নিয়ন্ত্রণে রাখুন।

>> প্রচুর পানি ও ফলের রস খান।

>> কোলেস্টেরল বাড়তে দেবেন না।

>> রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক রাখুন।

>> বেশি মাত্রায় মদ ও ক্যাফেইন জাতীয় কিছু পান করবেন না।

আলম / আলম

নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০