ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লি‌বিয়া থে‌কে ফির‌ছেন ১১৬ বাংলা‌দে‌শি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ১১:৩৯

লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফির‌ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এসব বাংলাদেশিকে দে‌শে ফেরা‌নো হ‌চ্ছে। বুধবার (১৭ নভেম্বর) লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা এবং কূটনৈতিক যোগাযোগের পর লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশিকে আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে মঙ্গলবার সন্ধ্যায় দে‌শের উদ্দেশে রওনা ক‌রে‌ছে। বুধবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দি‌কে তা‌দের বহনকারী উ‌ড়োজাহাজ‌টি ঢাকার বিমানবন্দ‌রে অবতরণ করার কথা র‌য়েছে। 

দূতাবা‌সের বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়, দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস হতে দীর্ঘদিন যাবত প্রচেষ্টা চালানো হচ্ছিল। প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং আরও ১১ জন ত্রিপলির তারিক সিক্কা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের অনুরোধের প্রেক্ষিতে আইওএম বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের জন্য দ্রুত সময়ের মধ্যে চার্টার্ড ফ্লাইটটি পরিচালনা করতে সম্মত হয়। এই লক্ষ্যে দূতাবাস হতে দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদেরকে ত্রিপলিতে স্থানান্তরের জন্য লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অবৈধ অভিবাসন অধিদফতর, ইমিগ্রেশন অধিদফতর এবং আইওএমের স‌ঙ্গে চতুর্মুখী সমন্বয় করা হয়।

রাষ্ট্রদূত মেতিগা বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের কল্যাণে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন এবং তাদের বিদায় জানান।

জামান / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা