সহপাঠীকে লাঞ্ছনার প্রতিবাদ করায় গ্রেপ্তার, জবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
বাস ভাংচুরের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তাকে মুক্ত করতে বুধবার (১৭ নভেম্বর) রাতে চার ঘণ্টার বেশি সময় ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় গভীর রাত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন তারা।
জানা গেছে, বুধবার সকালে বিহঙ্গ পরিবহন নামে একটি বাসে ছাত্রী লাঞ্ছনার অভিযোগ নিয়ে ঘটনার সূত্রপাত হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় বাসটির স্টাফদের মারপিট ও বাস ভাংচুর করলে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জের পর এক শিক্ষার্থীকে আটক করে। শিক্ষার্থীকে থানায় নিলে বিক্ষোভ শুরু হয়। রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন। অবরোধ-ভাংচুরের জেরে রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চার ঘণ্টার বেশি সময় ধরে চলা বিক্ষোভ নিরসনের চেষ্টা চালান শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করে বিহঙ্গ বাসের সহকারী। এ ঘটনা জানতে পেরে সন্ধ্যায় সহপাঠীরা অবস্থান নেন ক্যাম্পাসের সামনে। বাস স্টাফদের সঙ্গে তর্কের একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা বাসে ভাংচুর চালান। ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ও প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশ হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবরোধ করেন। পরবর্তীতে রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অনুরোধে পুলিশ আটক শিক্ষার্থীকে ছেড়ে দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন