ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মতের অমিলে এজলাস ছাড়লেন বিচারপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১২:২৮

দুদকের একজন কর্মকর্তাকে হাইকোর্টে সার্বক্ষণিক রাখা যায় কি-না তা নিয়ে দুই বিচারপতির মতের অমিল হওয়ায় হাইকোর্টের একটি বেঞ্চের বিচারকাজ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ পরিস্থিতি তৈরি হয়।

বেঞ্চে শুনানি শুরু হলে আদালতে দুদকের আইনজীবী বলেন, দুদকে জনবল সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন অফিসার বসিয়ে রাখা সম্ভব নয়। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ‌দুদকের মামলা যারা ঠিকমতো তদন্ত করতে পারছেন না তাদের কোর্টে এনে বসিয়ে রাখুন।

তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ‍এসএম মুজিবুর রহমান বলেন, দুদকের কি আর কাজ নেই, একজন অফিসার এখানে এসে বসে থাকবেন? এ সময় জ্যেষ্ঠ বিচারপতি বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা। কনিষ্ঠ বিচারপতি জবাবে বলেন, তাহলে বেঞ্চে দুই বিচারপতি রাখার দরকার কী? এরপর কনিষ্ঠ বিচারপতির প্রতি অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি।

উল্লখ্য, এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদককে বলেছিলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে একজন সার্বক্ষণিক দুদক কর্মকর্তা রাখা যায় কি-না, সে বিষয়টি দেখতে।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ