ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভয়াবহ বন্যায় ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১২:৩৩

ভয়াবহ বন্যার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া (বিসি) প্রদেশে। স্থানীয় সময় বুধবার (১৭ নভেম্বর) সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রাদেশিক প্রধান জন হরগান। এর আগে কানাডা সরকার জানায়, তারা ব্রিটিশ কলাম্বিয়ায় বন্যাদুর্গতদের উদ্ধারে বিমানবাহিনী পাঠাচ্ছে।

ব্রিটিশ কলাম্বিয়ায় সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন অন্তত দুজন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তাছাড়া, বৃষ্টিপাত আরো কয়েক দিন ধরে চলবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এরই মধ্যে বন্যা ও ভূমিধসে বিপর্যয়ের মুখে পড়েছেন বিসির বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভ্যানকুভারে। বন্যার পানিতে ডুবে গেছে নগরীর রাস্তাঘাট। যোগাযোগ ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকায়। ফুরিয়ে আসছে খাবারের মজুদ।

কানাডার জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার জানিয়েছেন, দুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সামরিক বাহিনী। ভ্যানকুভারের পূর্বে আগাসিজ নগরীর কাছে ভূমিধসের কারণে একটি মহাসড়কে আটকেপড়া তিন শতাধিক ব্যক্তিকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা জীবনযাত্রা ব্যাহত করছে, ব্রিটিশ কলাম্বিয়ায় মানুষের প্রাণ কেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫