নোবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার রাতে (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির ক্ষেত্রে মোট ২০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এরমধ্যে ১০০ নম্বর গুচ্ছের ভর্তি পরীক্ষা থেকে আর বাকি ১০০ নম্বর বিবেচনা করা হবে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের ওপরই শিক্ষার্থীদের মেধা তালিকা নির্ভর করছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি‘ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। ‘বি’ ইউনিটের শিক্ষার্থীরা ‘ডি’ এবং ‘ই’ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। ‘সি’ ইউনিটের শিক্ষার্থীরা ‘ডি’ এবং ‘এফ’ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। প্রতি গ্রুপের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে www.nstu.edu.bd লিংকে ক্লিক করতে বলা হয়েছে। ভর্তিসংক্রান্ত বিষয়ে তথ্যের জন্য admission@nstu.edu.bd-তে যোগাযোগ করতে বলা হয়। এছাড়াও ভর্তিসংক্রান্ত নিয়মনীতির ধারা, উপধারা পরিবর্তন, সংশোধন, সংযোজন এবং পুনঃসংযোজনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য