ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ভবন ধসে নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১১:২

দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর পাঁচতলা ভবন ধসে পড়ায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে বুধবার (৯ জুন) এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বাহিনী (ফায়ার সার্ভিস)।

সার্ভিস কর্মকর্তা কিম সেওক সান দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজকে জানিয়েছেন, বাসটি যখন যাত্রী নেওয়ার জন্য নির্ধারিত স্টপেজে দাঁড়িয়েছিল, তখনই ঘটে এই দুর্ঘটনা। সে সময় বাসটিতে ১৭ জন যাত্রী ছিল। ঠিক কী কারণে ভবনটি ধসে পড়লো তা এখনও স্পষ্ট নয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিম সিওক-সান।

ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না সেই অনুসন্ধান ফায়ার সার্ভিস কর্মীরা করছে উল্লেখ করে এই কর্মকর্তা জানান, ওই ভবন ও তার সংলগ্ন এলাকা থেকে লোকজনদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়ে।

একজন প্রত্যক্ষদর্শী ইয়াং ইক জে, ‍যিনি ঘটনাস্থলের কাছেই একটি দোকান চালান, ইয়োনহাপ নিউজকে বলেন, ভবনটি যখন ধসে পড়ল, আমার স্রেফ মনে হলো যে পায়ের তলায় মাটি কাঁপছে। প্রথম দিকে ধুলোর কারণে সড়কে কি হলো দেখতে পাইনি। ঘন কুয়াশার মতো ওই ধুলো কেটে যাওয়ার পর আমরা বাসের দিকে ছুটে গিয়ে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করি।

এর আগে ১৯৯৫ সালে একবার দক্ষিণ কোরিয়ায় ভবন ধস হয়েছিল। সেবারের দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৫০০‘রও বেশি মানুষ।

সূত্র : বিবিসি

জামান / জামান

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬