জবি ছাত্রকে হাতকড়া পরিয়ে আটক, নেয়া হয়নি ব্যবস্থা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও সদরঘাটগামী বাসের শ্রমিকদের সাথে ঝামেলার একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে না জানিয়েই এক শিক্ষার্থীকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সুরহা হয়নি। গত বুধবার শিক্ষার্থীদের সাথে বিহঙ্গ বাসের সামান্য ঝামেলা হলে কোনো কারণ ছাড়াই পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও অকথ্য ভাষায় গালাগালি করে।
জানা যায়, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বিহঙ্গ বাসের হেলপার। বাসটি সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে এলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিহঙ্গ বাসে ভাংচুর চালায়। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীকে পুলিশ মারধর করে এবং হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসের গ্লাস ভাঙার (ঢাকা মেট্রো ব-১১৭১৮০) সময় পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে ছাত্ররা দৌড়াদৌড়ি শুরু করলে সবাই ক্যাম্পাসের দিকে আসে। ওই সময় এক শিক্ষার্থী আসতে গিয়ে রাস্তায় পড়ে যায়। তখন তাকে আটক করে পুলিশ। আটক করার সময় মারধর এবং বুকে পা দেয় এসআই নাহিদুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে না জানিয়েই এক ছাত্রকে হ্যান্ডক্যাপ পরিয়ে নিয়ে যাওয়া হয়। সে সময় ভুক্তভোগী শিক্ষার্থীর ওপর নির্যাতন চালায় পুলিশ।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালের সাথে কথা বললে তিনি জানান, তারা (পুলিশ) আমাদের বলেছিল আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। সেই এসআই নাহিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদের জানানো হয়নি। ব্যবস্থা নিলে সেটা তো জানতেই পারব।
উল্লেখ্য, গত বুধবার সকালে এক নারী শিক্ষার্থী বিহঙ্গ পরিবহনের বাসে ক্যাম্পাসে আসার সময় বাসের হেলপার তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে লাঞ্ছিত করে। ওই ঘটনার জেরে বাসটি সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে এলে শিক্ষার্থীরা ভাংচুর করে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied