ঢামেকে নতুন সাজে চালু হচ্ছে ‘শিশু বহির্বিভাগ’
নতুন সাজে চালু হতে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘শিশু বহির্বিভাগ’। এক সপ্তাহের মধ্যে এটি চালু হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। গতকাল শনিবার (২০ নভেম্বর) দুপুরে নতুন সাজের এ বিভাগটি পরিদর্শন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
তিনি বলেন, প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর শিশু রোগী আসে এ হাসপাতালে। অন্য সব বিভাগের রোগী ও স্বজনদের চাপে বহির্বিভাগে শিশুদের দেখাতে এসে অভিভাবকদের অনেক কষ্ট করতে হতো। শিশুদের বিনোদনের জন্যও ছিল না তেমন কোনো ব্যবস্থা। সবদিক বিবেচনা করে সম্প্রতি বহির্বিভাগে নতুন সাজে আলাদা করে ‘শিশু বহির্বিভাগ’ চালু করা হচ্ছে।
এতে শিশুদের জন্য বিনোদনের বিভিন্ন রকমের খেলাধুলার সামগ্রী থাকছে জানিয়ে নাজমুল হক বলেন, দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে শিশুদের জন্য আকর্ষণীয় বিভিন্ন চিত্র। রোগী দেখার জন্য চিকিৎসকদের জন্য রয়েছে ১০-১২টি কক্ষ। অপেক্ষায় থাকা রোগী ও স্বজনদের বসার ব্যবস্থাও থাকছে।
হাসপাতালের পরিচালক বলেন, এখানে শুধু শিশুদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। শিশুদের বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। যেসব রোগীর ভর্তির প্রয়োজন হবে তাদের ভর্তি করা হবে। বিভাগটি চালু হয়ে যাওয়ার পর শিশুদের চিকিৎসা নিতে আসা রোগীদের আর কষ্ট পেতে হবে না।
জামান / জামান
নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯