কিডনি দিয়ে ছোট বোনকে বাঁচালেন বড় বোন
ছোট বোনের জীবন বাঁচাতে কিডনি দিয়েছেন বড় বোন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শনিবার (২০ নভেম্বর) এই ঘটনা ঘটে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ৫৬৫টি সফল কিডনি প্রতিস্থাপন হলো।
সফল এ কিডনি প্রতিস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেনের নেতৃত্বে গঠিত চিকিৎসক টিম।
শনিবার বিএসএমএমইউতে ১৬ বছর বয়সী আতুকিয়া নামের এক রোগীকে কিডনি দেন তার বোন ২৯ বছর বয়সী দেলোয়ারা। বর্তমানে কিডনি গ্রহীতা ও কিডনি দাতা উভয়েই সুস্থ আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায় পুরোদমে এগিয়ে চলছে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম। করোনাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোগীদের জীবন বাঁচাতে বর্তমানে এ কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে। ইউরোলজি বিভাগের এ কার্যক্রমে প্রধান ভূমিকা রাখছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দেশের বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।
এর আগে গত ১৪ নভেম্বর ২৩ বছর বয়সী মো. আবু হেনা শিশির নামে রোগীর সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। কিডনি দান করেন রোগীর মা ৪০ বছর বয়সী শারমিন আকতার।
জামান / জামান
নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯