দেশের শতভাগ মানুষকে করোনার টিকা দেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশের শতভাগ মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে। সে লক্ষ্যে টিকা সংগ্রহ করছে সরকার। ভবিষ্যৎ প্রজন্মসহ সকলকে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। রোববার (২১ নভেম্বর) সকালে জামালপুরে মির্জা আজম অডিটোরিয়ামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে টিকা গ্রহণ করছে। প্রতি ঘণ্টায় এক হাজার জনকে টিকা দেয়া হচ্ছে।
টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে জেলা প্রশাসক মুর্শেদা জামান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে সদর উপজেলার সরকারি আশেক মাহমুদ কলেজ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৫০০ এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। সপ্তাহব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে। পরের সপ্তাহে ১৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
এরপর তিনি সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তার আওতায় শীতার্ত হতদরিদ্র, দুস্থ ও অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে ৩০০ কম্বল বিতরণ করেন।
এমএসএম / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি