ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টিকার ‍আওতায় দেশের প্রায় ৯ কোটি মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১২:৮

মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু রোধে সারাদেশে সরকারি উদ্যোগে বিনামূল্যের টিকা নিয়েছেন প্রায় ৯ কোটি মানুষ। চলতি বছরের গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। সেই থেকে রোববার (২১ নভেম্বর) পর্যন্ত মোট ৮ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ৮০৭ জনকে টিকা দেওয়া হয়। 

তাদের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৬৪৮ জনকে ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। বর্তমানে সারাদেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেয়া হচ্ছে। ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চসংখ্যক সিনোফার্মের ৬ কোটি ৬৪ লাখ ৫৬ হাজার ২৫৮ টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯ লাখ ৮৮ হাজার ৪৬৬ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৭৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানান।

টিকাদান কর্মসূচির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা যায়, শুরুর দিকে অ্যাস্ট্রাজেনেকার টিকা শুধু করোনা রোগীদের সেবাদানের সঙ্গে সরাসরি জড়িত সম্মুখসারির করোনা যোদ্ধা চিকিৎসক ও নার্সসহ সরকারি-বেসরকারি হাসপাতালের সব স্বাস্থ্যকর্মী ও প্রবীণ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকাও দেওয়া হয়। বয়সও পর্য়ায়ক্রমে কমিয়ে আনা হয়। বর্তমানে স্কুলশিক্ষার্থীরা পর্য়ন্ত করোনা টিকা পাচ্ছে।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ১০ হাজার ৮৯০ জন। প্রথম ডোজ টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৩৫২ জন ও নারী ২ লাখ ৫৬ হাজার ৬৩২ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মধ্যে পুরুষ এক লাখ ৪৬ হাজার ৯৭২ জন ও নারী ১ লাখ ৬৩ হাজার ৯১৮ জন।

২১ নভেম্বর পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮৫ লাখ ১২ হাজার ৯১৫ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৬ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ২২৬ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৯৭ হাজার ৬৮৯ জন নিবন্ধন করেন।

বর্তমানে দেশে চার ধরনের টিকা দেওয়া হচ্ছে। ২১ নভেম্বর পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা ১ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৬০ জনকে দেওয়া হয়েছে। তাদের প্রথম ডোজ নিয়েছেন ৯৩ লাখ ৪৫ হাজার ৭৯৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৩ লাখ ৯৯ হাজার ২৬২ জন।

২৭ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত ফাইজার টিকা ২১ লাখ ১০ হাজার ৯৪৪ জনকে দেওয়া হয়েছে। তাদের প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৩৫ হাজার ৬২৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৩১৭ জন।

একই সময়ে সিনোফার্ম টিকা ৬ কোটি ৬৪ লাখ ৫৬ হাজার ২৫৮ জনকে দেওয়া হয়েছে। তাদের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯ লাখ ৮৮ হাজার ৪৬৬ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৭৯২ জন।

মর্ডানার টিকা নিয়েছেন ৫৩ লাখ ৩৪ হাজার ৫৪৫ জন। তাদের প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ১৩ হাজার ৭৫৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৬ লাখ ২০ হাজার ৭৮৮ জন।

মোট টিকাগ্রহীতার মধ্যে শিক্ষার্থীরাও রয়েছেন। ২১ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৬৪ হাজার ৫৬৮ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৩৪৬ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২২ জন।

জামান / জামান

নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০