জাতিসংঘের বীজ সূচকে শীর্ষ দশে বাংলাদেশি কোম্পানি
জাতিসংঘের বীজ সূচকে শীর্ষ দশে অবস্থান করে নিয়েছে বাংলাদেশি বীজ কোম্পানি। ওয়ার্ল্ড বেঞ্চমার্ক অ্যালায়েন্স ও ইউনাইডেট নেশন ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এ সূচকে বাংলাদেশের লাল তীর সীডস লিমিটেড শীর্ষ সাতে অবস্থান করেছে। আঞ্চলিকভাবে তৈরি তালিকায় শীর্ষ ৩১টি দেশের মধ্যে বাংলাদেশের দুটি কোম্পানি রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো সপ্তম অবস্থানে এসেছে লাল তীর সীডস লিমিটেড।
২০১৯ সালের পর চলতি ২০২১ সালে একসেস টু সীড ইনডেক্স প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল্ড বেঞ্চমার্ক এলায়েঞ্চ ও ইউনাইডেট নেশন ফাউন্ডেশন। প্রতিবেদন তৈরিতে ছয়টি সূচকের ব্যবহার করা হয়েছে। এসব সূচকের মধ্যে সক্ষমতা তৈরি, মার্কেটিং এবং সেলস, বীজ উত্পাদন, গবেষনা ও উন্নয়ন, জেনেটিক রিসোর্স এ্যান্ড ইনটেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট, সুশাসন ও কৌশল। এ ছয়টি সূচকের ওপর ১০০ নম্বর করা হয়েছে। সেখানে লালতীর সীডস পেয়েছে ৫৯ দশমিক ২ নম্বর। সেখানে লাল তীর সবচেয়ে ভালো করেছে বীজ উত্পাদনে। আঞ্চলিকভাবে কোম্পানিটির সার্বিক অবস্থান সপ্তম হলেও বীজ উত্পাদনে লাল তীরের অবস্থান তৃতীয়। মার্কেটিং এ্যান্ড সেলস এ চতুর্থ অবস্থানে। গবেষনা ও উন্নয়ন এবং ক্যাপাসিটি বিল্ডিংএ ৬ষ্ট অবস্থানে রয়েছে লাল তীর। প্রতিষ্ঠানটির জেনেটিক রিসোর্স এ্যান্ড ইনটেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট, সুশাসন ও কৌশলে একটু পিছিয়ে থাকায় সার্বিক অবস্থান সপ্তমে এসেছে। তবে সামনের দিনে এ দুটি বিষয়ে উন্নয়ন করা সম্ভব হলে কোম্পানিটি আঞ্চলিকভাবে শীর্ষ পাচে অবস্থান করতে পারবে।
এ বিষয়ে লাল তীর সীডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম বলেন, বীজ সূচকে বাংলাদেশি কোম্পানি হিসেবে লাল তীরের এই অবস্থান অবশ্যই গৌরবের। গত কয়েক দশক ধরে দেশের বীজ শিল্পের উন্নয়নে যে অবদান লাল তীর রেখেছে তার স্বীকৃতি এটা। বৈশ্বিকভাবে দেশের প্রতিনিধিত্ব করতে পারা লাল তীরের জন্য কৃষকের আস্থা প্রতিষ্ঠিত হবে। দেশে ভালো বীজের জন্য উদ্ভাবন, গবেষনা ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে লাল তীর। দেশে সবজি আবাদে শীর্ষস্থানীয় বীজ সরবরাহকারী হিসেবে নেতৃত্ব দিয়েছে। শীত ও গ্রীস্মকালের সবজি এখন আর কোন স্বপ্ন নয়। ভালো বীজের কারনেই কৃষক সবজি আবাদ করে লাভবান হচ্ছে। এই শিল্পে পরবর্তীতে আরো অনান্য বেসরকারী খাত এগিয়ে এসেছে। এখন বীজের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে বেসরকারি কাজ করছেন। বেসরকারী খাতকে এগিয়ে আসতে সরকার নীতি ও কাঠামগত সুবিধা বাড়াচ্ছে। সামনের দিনে এই সূচকে বাংলাদেশী আরো কোম্পানি আসতে পারে।
বীজ সূচকের প্রতিবেদনে বলা হয়েছে, মাল্টিমোড গ্রুপের অন্যতম সহপ্রতিষ্ঠান লালতীর সীডস লিমিটেড ১৯৯৫ সালে যৌথভাবে প্রতিষ্ঠা করা হয়। যার পূর্বুের নাম ছিলো ইষ্ট-ওয়েস্ট সীড বাংলাদেশ লিমিটেড। এটি মূলত ইষ্ট-ওয়েস্ট সীড এর সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করা হয়। ২০০৭ সালে লাল তীর সীড নামে প্রতিষ্ঠা করা হয়। মূলত সবজিবী জের প্রবক্তা হিসেবে দেশে লাল তীতের সুনাম রয়েছে। ২০১০ সাল হতে ধান বীজের উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এমএসএম / জামান
সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা
স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী
রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী
মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি
ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা
সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি
রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের
বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক
ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন
Link Copied