অপ্রাপ্তবয়স্কদের দীর্ঘদিন সুরক্ষা দেয় ফাইজারের টিকা
১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয় ফাইজারের করোনা টিকা। কোম্পানির চালানো এ বিষয়ক সর্বশেষ ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, এই বয়সী কিশোর-কিশোরীরা ফাইজারের টিকার প্রথম ডোজ নেওয়ার পর চার মাস পর্যন্ত করোনা থেকে শতভাগ সুরক্ষা বোধ করে। ফাইজারের পরিচালিত ট্রায়ালে অংশ নেওয়া অপ্রাপ্তবয়স্কদের সবাই বয়স ১২ থেকে ১৭-এর মধ্যে।
যুক্তরাষ্ট্রে চলমান টিকাদান কর্মসূচিতে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা ব্যবহার হচ্ছে চলতি বছর মে মাস থেকে। ওই মাসেই এ বয়সসীমার কিশোর কিশোরীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য এফডিএর জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ছাড়পত্র পেয়েছে এই টিকা। তার পর আগস্টে ১৬ বা তার চেয়ে অধিক বয়সীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য এফডিএর পূর্ণ ছাড়পত্র পায় ফাইজার।
কোম্পানির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ১২ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রে ব্যবহারের জন্যও এফডিএর পূর্ণ ছাড়পত্র চায় ফাইজার। এক্ষেত্রে ট্রায়ালের এই ফলাফল সহায়তা করবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।
জামান / জামান
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১
একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু
চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫
ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়
হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে
বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি
উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা