ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভর্তিচ্ছুদের দাবির মুখে ভর্তিতে জিপিএ মার্কস কমালো নোবিপ্রবি প্রশাসন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৩-১১-২০২১ বিকাল ৫:৩৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তিতে জিপিএ নম্বর কমানো হয়েছে। পূর্বের সিদ্ধান্তে  এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ১০০ নম্বর ধরা হলেও বর্তমানে সেটি  কমিয়ে ৫০ করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নোবিপ্রবির একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নোবিপ্রবি প্রক্টর ও শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন,  নোবিপ্রবিতে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত জিপিএর নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০ নম্বর করা হয়েছে। এরমধ্যে এসএসসিতে প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে ৩০ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে ২০ নম্বর ধরা হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর জিপিএ মার্কস ১০০ ও গুচ্ছ পদ্ধতির ১০০ মার্কস মিলিয়ে ২০০ মার্কসকে ভিত্তি করে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে নোবিপ্রবি প্রশাসন। এ সিদ্ধান্তের প্রতিবাদ করেন নোবিপ্রবিতে ভর্তিচ্ছুরা।

উল্লেখ্য, নোবিপ্রবিতে ভর্তিচ্ছুরা আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) থেকে ৯ ডিসেম্বর রাত ১২টা  পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে করতে পারবেন। প্রতি ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা করে ধার্য করেছে নোবিপ্রবি প্রশাসন।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?