বাসে হাফ ভাড়ার সুবিধা পাবেন জবি শিক্ষার্থীরা
সদরঘাটগামী বাসে আইডি কার্ড দেখানোসাপেক্ষে হাফ ভাড়া দেয়ার সুবিধা পাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সদরঘাটগামী বাসগুলোর পরিচালকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
জবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে বাসে হাফ ভাড়া দিতে পারবেন। তবে সর্বনিম্ন ভাড়া অর্থাৎ ক্যাম্পাস থেকে গুলিস্তান যেতে পাঁচ টাকা দিতে হবে। আর বাসে কোনো ধরনের সমস্যা হলে কিংবা অসৌজন্যমূলক আচরণ করলে প্রক্টর অফিসে অথবা বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে সঙ্গে সঙ্গে জানাতে হবে।
বৈঠকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক সম্পন্ন হয়েছে। আমাদের শিক্ষার্থীরা এখন থেকে আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে পারবে। পরিবহনগুলোও হাফ ভাড়া নেবে। আর কেউ কারো সঙ্গে খারাপ আচরণ করলে অথবা মতের বিরোধ হলে আমাদের পুলিশ ফাঁড়িতে বা প্রক্টর অফিসে সঙ্গে সঙ্গে জানাতে হবে। সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা।
উল্লেখ্য, এর আগে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা সদরঘাটগামী বাসে নিজেদের জন্য ‘হাফ পাস’ চালুর দাবি জানিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ দাবি নিয়ে গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি স্মারকলিপিও দিয়েছিলেন।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন