বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ৫টি অক্সিজেন সিলিন্ডার দান করলেন শিক্ষক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার 'ব্যাথার দান'-এ অক্সিজেন সিলিন্ডার দান করলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট মাসুম হাওলাদার । প্রায় ৮ হাজার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য প্রতিষ্ঠিত 'ব্যাথার দান' মেডিকেল সেন্টার । গত ২৩ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২.৩০ ঘটিকায় ব্যাথার দানে নিজ অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার কিনে দান করেছেন চারুকলা বিভাগের এই সহযোগী অধ্যাপক ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তঃবর্তীকালীন উপাচার্য প্রফেসর জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড.মো.হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সভাপতি ড. এমদাদুর রাশেদ সুখন, ছাত্র পরামর্শ ও উপদেষ্টা তপন কুমার সরকার, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. শরীফ আহমেদ আকন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
এসময় সহযোগী অধ্যাপক ও প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন 'নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চালু হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার চাহিদা বেড়ে যাবে। একসাথে এতো শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের আরো অধিকতর সক্ষমতা প্রয়োজন । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের যথাযথ সাস্থ্যসেবা নিশ্চিত করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।'
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির বলেন 'শুধু করোনা রোগীর জন্য নয়, অ্যাজমা, শ্বাসকষ্টসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় মাসুম হাওলাদারের এই উপহার কাজে লাগবে।'
বিশ্ববিদ্যালয়ের অন্তঃবর্তীকালীন উপাচার্য প্রফেসর জালাল উদ্দিন বলেন 'করোনা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার অতীব গুরুত্বপূর্ণ।আমি নিজেই করোনায় আক্রান্ত ছিলাম। যদিও এখন করোনার প্রকোপ কিছুটা কম, তারপরও জাককানইবি পরিবারের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। উনার এই উপহার বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।'
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
Link Copied