নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি এর চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।২৪ শে নভেম্বর ( বুধবার) " যুক্তির উচ্ছ্বাসে, চেতনার বিকাশে " এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের চতুর্থ তলায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার - উল আলম।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ - উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বারী, নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রোভোস্ট শাহিন কাদের, নোবিপ্রবির ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী এবং নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহকারী মডারেটর প্রভাষক এ. কিউ. এম. সালাউদ্দিন পাঠান।
প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার- উল আলম বলেন, " পড়াশোনার পাশাপাশি সহ- শিক্ষামূলক কার্যক্রমেও নিজেদের নিয়েজিত করতে হবে। বিতর্কচর্চা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। করোনাকালীন কঠিন সময়েও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে নিয়োজিত করেছে যা খুবই প্রশংসার দাবিদার।
এসময়ে, উপাচার্য আরো বলেন, " নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সার্বিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সহযোগিতায় করবে।এসময়ে তিনি নোবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে নিজস্ব কার্যালয় প্রদানের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ শে নভেম্বর থেকে ২৫ শে নভেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য