যানবাহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে রিট
শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
আগামী সপ্তাহে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।
রিট আবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়ালেখার খরচ সরকার বহন করে। কিন্তু অর্ধেক ভাড়ার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা সংবিধানের ১৫ (১), ১৭ ও ২৮(৪) ও ৩১ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের লঙ্ঘন। লেখাপড়ার পরিবর্তে সরকার শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে দিয়ে সংবিধানের ১৫, ১৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদ লঙ্ঘন করছে।
স্বরাষ্ট্র, নৌ, রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে রিটে বিবাদী করা হয়েছে। এর আগে ২২ নভেম্বর শিক্ষার্থীদের যানবাহনে অর্ধেক ভাড়া নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, চলতি মাসে তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ানো হয়। বর্ধিত ভাড়ার মধ্যে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে, তাদের জন্য অর্ধেক ভাড়া চালুর। গত কয়েকদিনে ঢাকার সায়েন্সল্যাব, ফার্মগেটসহ কয়েক স্থানে এ দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আইনজীবী বলেন, করোনার কারণে অভিভাবকদের আয় কমে গেছে। তারা স্কুল-কলেজের বেতন পরিশোধ করতেই হিমশিম খাচ্ছে। তাই শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক।
বিআরটিএ সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরুতে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির দাবিতে অঘোষিত ধর্মঘট শুরু করেন বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকরা। এ অবস্থায় বাস ভাড়া নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ৭ নভেম্বর পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন বর্ধিত ভাড়াও নির্ধারিত হয়। সেখানে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
এমএসএম / এমএসএম
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই