দেশে খালেদা জিয়ার সবোর্চ্চ চিকিৎসা হচ্ছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি বলেছেন;খালেদা জিয়ার বয়স হয়েছে আর এ বয়সে শারীরিক কিছু জটিলতা থেকে থাকে বিশেষ করে নারীদের।এছারা তিনি এর আগে তার যে সমস্যা তা বিদেশে চিকিৎসা করিয়েছেন। তবে তার প্রতি আমাদের সমবেদনা রয়েছে। দেশে তার সবোর্চ্চ চিকিৎসা হচ্ছে সরকার তার সবোর্চ্চ চিকিৎসা নিশ্চিত করছে। বিদেশে চিকিৎসার ব্যপারে আইন মন্ত্রনালয় বিশ্লেষণ করছে। দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন ।
আজ (বুধবার) মন্ত্রণালয় নিজ অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবীর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা.মুরাদ বলেন;গণপরিবহনে ছাত্রীদের সাথে অসৌজ্যনমুলক আচরণ দু:খজনক এহেন আচরণ কাম্য নয় তিনি এর তীব্র নিন্দা জানান । নারী বা মেয়ে যেই হোক তাদের সাথে অসৌজ্যনমুলক আচরণ যারাই করেছে তারা মানসিক বিকার গ্রস্থ এবং মানসিকভাবে অসুস্থ।
গণপরিহনের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক।পৃথিবীর সবদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এমনকি আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। শিক্ষার্থীদের দাবী মেনে নেয়ার জন্য জোড় দাবী জানান প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
কখনো দেখা যায় গণপরিবহনে আমাদের গার্মেন্ট শিল্পে নিয়োজিত নারী কর্মীরাও পরিবহণ শ্রমিকদের দ্বারা নানাভাবে হেনস্তার স্বীকার হচ্ছেন। যারা এসব করছে তাদেরওতো মা বোন রয়েছে। যখন একজন নারীর সাথে এরুপ আচরণ করে থাকে তাদের মনে কি তাদের মা বোন বা পরিবারের অন্যান্য সদস্যদের কথা মনে পরে না? প্রশ্ন রাখেন ডা.মুরাদ হাসান।
দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে প্রতিমন্ত্রী তার অভিব্যক্তি ব্যক্ত করেন বলেন; এই সাঈদী এদেশের অনেক অপকর্মের হোতা। তাকে জেলে রেখে রাষ্ট্রের অর্থে ভরণ পোষণ করানো হচ্ছে এটা আমাদের অনুভূতিতে আঘাত লাগে।এটা নিয়ে সবাইকে সোচ্চার হওয়ারও আহবান জানান তিনি। এখানে মিডয়ার একটি বড় ভূমিকা পালনের ক্ষেত্র রয়েছে বলেন ডা.মো.মুরাদ হাসান।
এমএসএম / এমএসএম
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
Link Copied