ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নটর ডেম শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়িচালকের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ১২:১৪

রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গাড়িচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বাবা শাহ আলম। গ্রেফতার চালকের নাম রাসেল খান (২৭)। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে নিহত শিক্ষার্থীর বাবা শাহ আলম বাদী হয় সড়ক ও পরিবহন আইনে মামলা করেছেন। ওই মামলায় গাড়িচালক রাসেল খানকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

ওসি আরো বলেন, দুপুর সাড়ে ১২টায় ডিএমপির পল্টন মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ।

এদিকে, গাড়িচাপায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তারা।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ