শনিবার দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু
দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী শনিবার (২৭ নভেম্বর)। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে বশেমুরকৃবির জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়সমূহ হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পরীক্ষার্থী ও তাদের অভিভাবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এমএসএম / জামান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
Link Copied