ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কথা বলবই : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ২৬-১১-২০২১ রাত ১২:৩৩

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, আমাদের মূল অস্তিত্বে ফিরে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় '৭২ সালের সংবিধানের মূল চার নীতি বহাল রাখার দাবি জানাচ্ছি। ’৭২ সালের সংবিধানের মূল নীতিতে ফিরে যেতেই হবে। এর জন্য কথা বলবই। আমি জয় বাংলা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কথা বলবই, কোনো শক্তি আমাকে দাবায়ে রাখতে পারবে না। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাবি, সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়ে তা কার্যকর করা হোক। সাঈদীর আমৃত্যু সাজার বিরুদ্ধে প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রিভিউ আবেদন করে গেছেন, সেই রিভিউ আবেদন কার্যকর করতে হবে। আমাদের শপথ, সাঈদীর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত  আন্দোলন করে যাবই।

তিনি বলেন, পিরোজপুর জেলায় ১৯৭১ সালে দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড ছিলেন। সাঈদী সরাসরি যুক্ত থেকে গণহত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ নানা অপকর্ম করেছেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বাতিল করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা ও দ্রুত কার্যকর করার দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ আয়োজিত স্বাধীনতার সু্বর্ণজয়ন্তী উদযাপনের আগেই কুখ্যাত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বাতিল করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা ও দ্রুত কার্যকর করার দাবিতে 'বিক্ষোভ সমাবেশ'-এ তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ড‍া. মুরাদ হাসান বলেন, বাংলার মানুষ যখন মুজিবর্ষ পালন করছে, যখন বিশ্ব অবাক দৃষ্টিতে দেখছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে পথে এগিয়ে চলছে বাংলাদেশ, সেই দেশে কোনো দেশবিরোধীর স্থান নেই। ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত এই দেশের মাটি, সেই দেশে মানবতাবিরোধী আপরাধীকে জেলখানায় আরাম-আয়েশে থাকতে দেয় যায় না।

ডা. মুরাদ আরো বলেন, জাতির পিতা রচিত সংবিধানে অবৈধ্য শাসকদের হাত দিয়ে পরিবর্তন মানা যায় না, মানব না। বক্তব্যে কি বলেছি যার জন্য আমার বক্তব্যের বিরোধিতা করেন? এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের, এই দেশ বঙ্গবন্ধুর, এই বাংলাদেশ প্রধানমন্ত্রীর দেশ। বাংলার মাটিতে ধর্মের নামে কোনো রাজনীতি হতে দেয়া যায় না।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চে।

অনুষ্ঠাোনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, যুগ্ম-মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং ভাস্কর শিল্পী রাশা।

এমএসএম / জামান

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে