ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ৩:৪০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৮ ভোট পেয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
 
নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমএসএস-এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান ও বিএসএস. (সম্মান) প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল ওয়ার্ক (এমএসডব্লিউ) এবং উইলফ্রিড লরিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। পিএইচডি গবেষণার জন্য তিনি IDRC (International Development Research Centre, Canada) থেকে মর্যাদাপূর্ণ Doctoral Research Award লাভ করেন। অধ্যাপক হোসেনের ৫০টিরও অধিক গবেষণা প্রবন্ধের মধ্যে ১০টি ইম্প্যাক্ট ফ্যাক্টর যুক্ত জার্নালে প্রকাশিত হয়েছে।
 
বর্তমানে তিনি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে গবেষণা মুঞ্জরিপ্রাপ্ত হয়ে 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড পরবর্তী সশস্ত্র প্রতিবাদকারী যোদ্ধাগণের বর্তমান অবস্থা' শীর্ষক প্রকল্পের গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
অধ্যাপক ড. মো. আবুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৯০ সালে কবি জসীমউদদীন হল সংসদে ছাত্রলীগ থেকে শফি-হায়দার প্যানেলে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন।
 
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল থেকে মনোনীত হয়ে ২০১৪-১৫ সেশনে শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নীল দলের কার্যনিবার্হী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ড. মো. আবুল হোসেন এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, ঢাকাস্থ জামালপুর সমিতির আজীবন সদস্য হিসেবে কাজ করছেন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে