ওমিক্রন : সুইজারল্যান্ডের পথে রওনা দিয়েও ফিরে এলেন জাহিদ মালেক
সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে দুবাই থেকে দেশে ফিরে এলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্বব্যাপী করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে তিনি শনিবার রাতে দেশে ফেরেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, শনিবার সুইজ্যারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, দ্রুতই দেশে ওমিক্রন মোকাবেলার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী এবং বৈঠক শেষে সেদিনই মিডিয়ায় ব্রিফ করে স্বাস্থ্য খাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে অবগত করবেন।
এমএসএম / জামান
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied