জবিতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে উন্নয়ন নাটক প্রদর্শিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে উন্নয়ন নাটক প্রদর্শিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের আয়োজনে রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নাটকটি মঞ্চায়িত করা হয়। 'সাম্প্রদায়িক বিষবাষ্প' নামক নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মুক্তমঞ্চ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাঈম রাজ।
নাটকটিতে অভিনয় করেন- কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, মমতাজ আরা বর্ষা, উম্মি হানি, রাকিবুল ইসলাম নিলয়, বিথী রানী মণ্ডল, সৌরভ বিশ্বাস ও সজীব রায়। এছাড়া লাইট ডিজাইন করেন মাহবুবুর রহমান ও কস্টিউম ডিজাইন করেন কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি। অনুষ্ঠানে সভাপতি ও মঞ্চ পরিকল্পনা ছিলেন মুক্তমঞ্চ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাঈম রাজ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৌরব দেব।
নাটকের বিষয়বস্তু : বর্তমানে আমরা এক ভয়াবহ মহামারির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। এই মহামারি করোনা মহামারি থেকেও বিভৎস। যা দিন দিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটছে। মানুষ ভয়াবহভাবে সাম্প্রদায়িকতার বিজ বহন করে চলছে। সাম্প্রদায়িকতা বিশেষ অর্থে খারাপ কিছু না তবে এর প্রয়োগ যদি, ধর্মীয় গোড়ামির দিকে ইঙ্গিত করে সেটা কখনোই মঙ্গল কর না।আমরা ইতিপূর্বে বহু সাম্প্রদায়িক সহিংসতার নজির দেখেছি। যার ফল স্বরূপ এই রাষ্ট্র ধ্বংস আর রক্তাক্ততা ছাড়া কিছুই পাইনি।সাম্প্রদায়িক সহিংসতা কখনোই কাম্য নয়- তা নৈরাজ্য ছাড়া কিছুই দিতে পারে না। যুদ্ধক্ষেত্রের অস্ত্রহীন সৈনিক নিজেকে নিরাপদ ভাবতে পারে কিন্তু সাম্প্রদায়িক সহিংসতায় কেউ নিরাপদ নয়।
গত দিনগুলোতে বাংলাদেশ ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা গুলোর বিরুদ্ধে রচিত হয়েছে ‘সাম্প্রদায়িক বিষবাষ্প’ নাটকটি। এই নাটকে অগাস্ত বোয়ালের ‘উন্নয়ন নাট্য’ আঙ্গিকে ব্যবহার করা হয়েছে।নাটক প্রদর্শনীর সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরগণ, অন্যান্য শিক্ষকমণ্ডলী, সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ জনগণ দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এই নাটকের একটি অংশ দর্শকদের মতামতের ভিত্তিতে অভিনেত্রী হয়।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied