ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবির কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. রইছ উদ্দীন 


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৯-১১-২০২১ দুপুর ৪:৫৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। সোমবার (২৯ নভেম্বর) নবনিযুক্ত ডিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- কলা অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনসহ অনেকেই।

৩০ নভেম্বর থেকে নবনিযুক্ত ডিন দায়িত্বভার গ্রহণ করবেন। আগামী দুই বছর পর্যন্ত তিনি কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন  করবেন। 

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সকালের সময়কে বলেন, বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক প্রক্রিয়ায় আমি দায়িত্ব পেয়েছি। একাডেমিক মান উন্নয়নে আমি কাজ করে যাবো। এজন্য সকলের সহযোগিতা চাই। 

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ নভেম্বর কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড.  চঞ্চল কুমার বোস৷ সে বছরের ২৯ নভেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এবছরের ২৯ নভেম্বর তার দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে নতুন ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে