বাঁধাকপির পাকোড়া তৈরির রেসিপি
বাজারে এখন বাঁধাকপি উঠতে শুরু করেছে। শীত আসতেই এই সবজির দেখা মেলে। সব খাবারের সঙ্গেই দারুণ মানিয়ে যায় বাঁধাকপি। এটি দিয়ে বাহারি সব পদও তৈরি করা যায়। আবার স্বাস্থ্যের জন্যও উপকারী এটি।
বাঁধাকপি দিয়ে পাকোড়াও তৈরি করতে পারেন। খুবই মুখোরচক এই পদ বিকেলে তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। খুব সহজেই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পদ। জেনে নিন রেসিপি-
উপকরণ : ১. বাঁধাকপি আধা কেজি, ২. পেঁয়াজ ৪/৫টি, ৩. কাঁচামরিচ ৪/৫টি, ৪. হলুদ গুঁড়া ১ চা চামচ, ৫. মরিচ গুঁড়া ১ চা চামচ, ৬. আদা ও জিরা বাটা ১ চা চামচ, ৭. বেসন ২০০ গ্রাম, ৮. বিটলবণ, ৯. লবণ এবং ১০. তেল পরিমাণমতো।
পদ্ধতি : বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন। তারপর ৭-৮ মিনিট অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখুন। এরপর বাঁধাকপি কুচির সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, জিরা, বেসন ও লবণ দিয়ে ভর্তার মতো ভালোভাবে মাখিয়ে রেখে দিন।
এবার প্যান বা কড়াইয়ে তেল গরম করে নিন। তারপর মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো হাত দিয়ে অল্প করে নিয়ে পাকোড়া আকারে তৈরি করে নিন। গরম তেলে একটি একটি করে পাকোড়া ছেড়ে দিন। মাঝে মাঝে উল্টিয়ে দিন। লাল হয়ে আসলে নামিয়ে ফেলুন। একইভাবে সবগুলো ভেজে নিন।
ভাজা শেষ হলে সালাদ, সস, বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন বাঁধাকপির পাকোড়া। বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে দারুণ মানিয়ে যায় এই পাকোড়া।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত