ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

‘এ’ ও ‘বি’ পজিটিভ ব্ল্যাড গ্রুপের মানুষ বেশি করোনার ঝুঁকিতে!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১:১২

রক্তের আরএইচ বা রেসাস ফ্যাক্টরের ওপর করোনা সংক্রমণের ঝুঁকি কম-বেশি হয় বলে ভারতের দিল্লির একদল চিকিৎসকের গবেষণায় জানা গেছে। গবেষণা বলছে, যাদের রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ এবং ‘বি’ পজিটিভ তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অন্যদিকে, ‘ও নেগেটিভ’ এবং ‘এবি নেগেটিভ’ গ্রুপের রক্ত যাদের, তাদের করোনা সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম। 

সম্প্রতি স্যার গঙ্গা রাম হাসপাতালের (এসজিআরএইচ) গবেষণা এবং রক্ত ​​সঞ্চালন মেডিসিন বিভাগ এই গবেষণা পরিচালনা করে। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) স্যার গঙ্গা রাম হাসপাতাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫৮৬ জন করোনা রোগীর ওপর এই গবেষণাটি চালানো হয়েছে। এসব রোগী গত ৮ এপ্রিল থেকে ৪ অক্টোবরের মধ্যে হাসপাতালে ভর্তি হন। রিয়েল টাইম পিসিআর টেস্টের মাধ্যমে তাদের করোনা শনাক্ত করা হয়। 

এসজিআরএইচ-এর বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বি পজিটিভ রক্তের নারীর চেয়ে পুরুষের করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। এবি পজিটিভ রক্তের যেসব মানুষের বয়স ৬০ বছরের বেশি তাদেরও করোনা সংক্রমণের শংকা বেশি। 

প্রসঙ্গত, আরএইচ ফ্যাক্টর হলো রক্তের রেসাস ফ্যাক্টর, যা এক ধরনের অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন পাওয়া যায় অনেক মানুষের রক্তের লোহিত রক্তকণিকায়। রক্তের গ্রুপের পেছনে যে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকে তা এই রেসাস ফ্যাক্টরের মাধ্যমেই নির্ণয় করা হয়। কারো রক্তে এই ফ্যাক্টর উপস্থিত থাকলে তার রক্তের গ্রুপ হয় পজিটিভ।

জামান / জামান

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে

বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা