ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবিস্থ মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ডেনি-মোস্তাকিম


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২-১২-২০২১ রাত ৮:২৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ওয়াহিদুর রহমান ডেনিকে সভাপতি এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মোস্তাকিম রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) সংগঠনের সাবেক সভাপতি কাকন দত্ত ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

একমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ সাইদুল ইসলাম এবং মোঃ বদরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাফিজুর রহমান শান্ত, ওয়াকিব আহমেদ সৌরভ ও রাজিব হাসান রাজু। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাদিয়া সুলতানা এবং আরিফুল হক।

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে আছেন অনুপম মল্লিক আদিত্য, উপ-অর্থ সম্পাদক দুলন গৌড়, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম তানভীর, প্রচার সম্পাদক অভিষেক দাস অর্নব, প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন কৃষ্ণ দেব, সংস্কৃতি সম্পাদক সান সাহা অন্তর, ছাত্রী বিষয়ক সম্পাদক জয়া নাইডু, শিক্ষা সম্পাদক নাদিয়া সুলতানা, আপ্যায়ণ সম্পাদক নিষাদ, ক্রিড়া সম্পাদক মুরাদ চৌধুরী। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন অর্পন সিনহা, প্রশান্ত কুমার দেব ও আফসার আহমেদ।

কমিটির উপদেষ্টামন্ডলীর সভাপতি ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার পালিত এবং সদস্য হিসেবে আছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ কুমার দেব ও  লোকপ্রশাসন বিভাগের প্রভাষক তাহমিনা ফেরদৌস তান্নী।উল্লেখ্য, প্রতিষ্ঠাকালীন কমিটির কার্যনির্বাহী সদস্য প্রয়াত আকবর হোসাইন খান (রাব্বী)-এর স্মৃতিচারণে তাকে মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের আজীবণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে