ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবিতে ভর্তি : পেছাল চার বিভাগের মৌখিক-ব্যবহারিক পরীক্ষা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৩-১২-২০২১ দুপুর ১:৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্নাতক শ্রেণির সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড  টেলিভিশন বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেন।

রেজিস্ট্রার জানান, চার বিভাগের মধ্যে সংগীত ও চারুকলার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে। চারটি বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুক্রবার সংশ্লিষ্ট বিভাগে হওয়ার কথা ছিল।

মো.ওহিদুজ্জামান বলেন, আগামী ১০ ও ১৮ ডিসেম্বর চারুকলা বিভাগ এবং ১৭ ও ১৮ ডিসেম্বর সংগীত বিভাগের পরীক্ষা হবে। বাকি দুই বিভাগের পরীক্ষার সময়সূচিও দ্রুত ঘোষণা করা হবে।

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে সংগীত বিভাগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হবে।

চারুকলা  বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হবে। এ বিভাগে ভর্তির জন্য ৭০৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী ১৮ ডিসেম্বর মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। জবির চারুকলা বিভাগেই সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ পরীক্ষা হবে। মাঝে খাবারের বিরতি থাকবে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত।

পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না বলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত নোটিশে বলা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সব নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে