ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

যতদিন মানুষের আস্থা থাকবে আ’লীগ ততদিন ক্ষমতায় থাকবে : হানিফ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২১ রাত ৯:১৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। শুক্রবার (১১ জুন) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও হাবিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা দেন। 

মাহবুব-উল আলম হানিফ বলেন, বাজেট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে অসত্য ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন। যারা গণতন্ত্র মানে না তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তৎকালীন অবৈধ সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে গিয়েছিল। জনগণের আন্দোলনের মুখেই তখন মুক্তি পেয়েছিল শেখ হাসিনা। ওই সময় শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলন করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। ঢাকাকে সুরক্ষিত রাখতে হবে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের, যাতে অপশক্তি কোনো সুযোগ না পায়। 

চলতি ২০২১-২২ সালের বাজেট নিয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, করোনাকালে এমন বাজেট যথেষ্ট ভালো। এই সরকারের সময়ে কোন বাজেটের পর বিএনপি ভালো বলেছে? কখনো বলেনি। আর প্রত্যেকবার আওয়ামী লীগ সরকার তাদের ভুল প্রমাণিত করেছে। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সংগঠনকে শক্তিশালী করার নিদের্শ দিয়ে বলেন, আওয়ামী লীগ একটানা ১২ বছর ক্ষমতায় আছে। সব দায়িত্ব শেখ হাসিনাকে দিলে হবে না। সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদেরই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সংগঠন শক্তিশালী হলেই আমরা আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারব।  সংগঠনের প্রাণ হচ্ছে তৃণমূল নেতাকর্মী। তাদের খোঁজখবর রাখতে হবে। আপদে-বিপদে পাশে দাঁড়াতে হবে। সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই।

জামান / জামান

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ

‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর