ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রথম দিনেই জবিতে দ্বিতীয় ডোজের টিকা নিলেন ৪০০ শিক্ষার্থী


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ৩:৪১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়। যা চলে দুপুর ১ টা পর্যন্ত। প্রথম দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন মোট ৪০০ শিক্ষার্থী।
 
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, প্রথম দিনে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন মোট ৪০০ শিক্ষার্থী। এরমধ্যে ২৪৯ জন ছাত্র ও ১৫১ জন ছাত্রী। এদিন সিনোফার্মের (ভেরোসেল) টিকা দেয়া হয় শিক্ষার্থীদের। সোমবার দ্বিতীয় দিনে মোট ৬০০ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। এরপর মঙ্গলবার তৃতীয় ও শেষদিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। 
 
এদিকে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হওয়ায় খুশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে টিকা নিতে পেরে সন্তুষ্ট তারা।
 
এর আগে গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর ২৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি উন্মুক্ত করা হয়। কেন্দ্রটিতে চীনের তৈরি সিনোফার্মের (ভেরোসেল) টিকা দেয়া হয়, যা চলে ২৯ অক্টোবর পর্যন্ত। পরে শিক্ষার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আরো একদিন বাড়িয়ে ৩০ অক্টোবরও টিকা দেয়া হয়। সে সময় প্রথম ডোজের সিনোফার্মের টিকা নেন মোট ১ হাজার ৯৬০ জন।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে