ভবিষ্যতের মহামারী হবে আরো প্রাণঘাতী
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা যাদের হাত ধরে এসেছে তাদের একজন হলে অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট। বিশ্বকে তিনি সতর্ক করে দিয়েছেন এ বলে যে, ভবিষ্যতের মহামারিগুলো করোনা মহামারীর চেয়ে বেশি প্রাণঘাতী হবে। একই সঙ্গে টিকাগুলো করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ক্ষেত্রে কম কার্যকর হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। তিনি বলেন, এ নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষকে সতর্ক থাকতে হবে।
সারাহ বলেন, আমাদের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলে দেওয়া এটাই শেষ ভাইরাস নয়। সত্যিটা হলো- পরেরটা আরও ভয়াবহ হবে। পরেরটা আরো বেশি সংক্রামক হতে পারে, আরও বেশি প্রাণঘাতী হতে পারে, আবার দুটিই হতে পারে।
ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এর স্পাইক প্রোটিনে যে মিউটেশন হয়েছে, তার জন্য তার সংক্রমনের ক্ষমতা বেড়েছে। যতদিন না আমরা আরও জানতে পারছি, আমাদের সতর্ক থাকতে হবে এবং নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এটা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী সৌম্য সোয়ামীনাথন শুক্রবার এক সম্মেলনে বলেছেন, এখনকার পরিস্থিতি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন।
নতুন এই ভ্যারিয়েন্ট অনেক বেশি পরিবর্তিত হলেও এটা আগেরগুলোর চেয়ে বেশি সংক্রমণশীল এবং কোভিড টিকাকে ফাঁকি দিতে পারে কি না - এসব বিষয়ে এখনও পরিষ্কার হওয়া যায়নি।
এই ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয়। দেশটির বিজ্ঞানীরা এর পরই এই ভ্যারিয়েন্টের ব্যাপারে বিশ্বকে সতর্ক করে দেন।
জামান / জামান
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১
একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু
চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫
ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়
হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে
বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি
উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা