ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

চলচ্চিত্র শিক্ষার্থীদের সংগঠন বিএফএসএর আত্মপ্রকাশ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ১২:৫৭
‘শিক্ষা, চলচ্চিত্র, পরিবর্তন’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-বিএফএসএ’।
 
রোববার (৫ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পূর্বনির্ধারিত সাধারণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষার্থীদের সংগঠনটি আত্মপ্রকাশ করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার।
 
পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫১ জন চলচ্চিত্র শিক্ষার্থীদের স্বাক্ষরিত সম্মতিতে সংগঠনটি গঠিত হয় এবং আত্মপ্রকাশ করে। সংগঠনটির আহ্বায়ক জানান, আজ বাংলাদেশের চলচ্চিত্র ভালো অবস্থানে নেই, আমরা চলচ্চিত্র শিক্ষার্থীরা একত্রিত হয়েছি নিজেদের চলচ্চিত্র বিষয়ক জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু শুরু করার। আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে শিক্ষা |চলচ্চিত্র |পরিবর্তন। চলচ্চিত্রের এই বেহাল দশা থেকে পরিত্রাণের জন্য চলচ্চিত্র শিক্ষা অপরিহার্য।  চলচ্চিত্র শিক্ষা অর্জন করে নতুন ধারার চলচ্চিত্র নির্মান করে চলচ্চিত্রের বর্তমান অবস্থার পরিবর্তনই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য।
 
সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দেয়া হয়। সংগঠনটির সভাপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মোঃ আল-আমিন রাকিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী  মৃত্তিকা বিনতে রাশেদ। 
 
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি জানান, আমি মনে করি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র  বিষয়ক পড়াশোনা চালু হোক, এতে করে দেশে চলচ্চিত্রের যে আকাল চলছে তা দূর হবে।সংগঠনের এই নতুন যাত্রায় আমরা সকলের কাছে দোয়াপ্রার্থী।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে